অ্যাকাউন্ট মুছে ফেলুন
কিশোরগঞ্জ হেলথকেয়ার (Kishoreganj Healthcare - KGHC) ওয়েবসাইট ও অ্যান্ড্রয়েড অ্যাপের রোগীর অ্যাকাউন্ট মুছে ফেলার নিয়ম।
সর্বশেষ হালনাগাদ: 3 Nov 2026
অ্যাপ থেকে
অ্যাপে লগইন করে Account ট্যাবে যান, নিচে Delete account চাপুন এবং নিশ্চিত করুন।
ওয়েবসাইট থেকে
লগইন করতে না পারলে
- Forgot password পাতায় মোবাইল নম্বর দিন, এসএমএসে আসা কোড দিয়ে নতুন পাসওয়ার্ড দিন, তারপর লগইন করে উপরের মতো মুছুন।
- অথবা অ্যাকাউন্টের মোবাইল নম্বর জানিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন: ফোন 01736194336 অথবা ইমেইল kishoreganjhealthcare@gmail.com। নম্বরটি আপনার কি না যাচাই করে আমরা অ্যাকাউন্টটি মুছে দেব।
কী মুছে যায়
- আপনার নাম, মোবাইল নম্বর, ইমেইল, পাসওয়ার্ড, ছবি এবং প্রোফাইলের তথ্য (বয়স, লিঙ্গ, রক্তের গ্রুপ, উপজেলা, ঠিকানা)।
- আপনার যুক্ত করা রোগী (পরিবার, আত্মীয় বা বন্ধু)।
- আপনার অ্যাকাউন্টের সবার প্রেসক্রিপশন ও চিকিৎসার রেকর্ড।
- লগইন থাকা অবস্থায় করা স্বাস্থ্য সহকারীর কথোপকথন।
- সব ডিভাইস থেকে লগআউট হয়ে যায়; এই অ্যাকাউন্টে আর লগইন করা যায় না।
আসন্ন সিরিয়ালগুলো বাতিল হবে। আগে টাকা দেওয়া সিরিয়ালে ডাক্তারের ফি ফেরত পাবেন, সার্ভিস চার্জ ফেরত হবে না।
কী থাকে
- পুরনো সিরিয়ালের তারিখ, ডাক্তার, অবস্থা ও টাকার পরিমাণ, আপনার নাম বা নম্বর ছাড়া। হাসপাতালের সাথে মাসিক হিসাব ও টাকা ফেরতের জন্য এগুলো দরকার।
- আগে টাকা দেওয়া সিরিয়ালের পেমেন্টের তথ্য (মাধ্যম, যে নম্বর থেকে পাঠানো এবং ট্রানজ্যাকশন আইডি), হিসাব ও টাকা ফেরতের জন্য।
- কোন নম্বরে কখন এসএমএস কোড পাঠানো হয়েছে তার হিসাব (কোড নয়), এসএমএস খরচের হিসাবের জন্য।
লগইন ছাড়া করা স্বাস্থ্য সহকারীর কথোপকথন কোনো অ্যাকাউন্টের সাথে যুক্ত থাকে না; সেগুলো 90 দিন পর নিজে থেকেই মুছে যায়। বিস্তারিত গোপনীয়তা নীতিতে।
এটি আর ফেরানো যাবে না। একই নম্বরে পরে সিরিয়াল নিলে নতুন অ্যাকাউন্ট তৈরি হবে।